|
মিয়ানমার থেকে একের পর এক গুলি পড়ছে বাংলাদেশে, সীমান্তে না যেতে মাইকিং
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিয়ানমার থেকে একের পর এক গুলি পড়ছে বাংলাদেশে, সীমান্তে না যেতে মাইকিং স্থানীরা জানান, গত কিছু গোলা এখনো অবিস্ফোরিত একটি রকেট লঞ্চার মরিচ খেত থেকে কুড়িয়ে বাড়ি নিয়ে যায় তমব্রু পশ্চিম কূলের কিষানি রাজিয়া বেগম। তিনি ভেবেছিলেন মূল্যবান কোনো বস্তু। কিন্তু পরে যখন জানতে পারেন এটা বিস্ফোরক তখন সেটাকে ফেলে আসেন। শুধু রাজিয়া পাওয়া একটা নয় আরও তিনটি রকেট লঞ্চার কুড়িয়েছিলেন স্থানীয়রা। স্থানীয় এক কৃষক দাবি করেন, মাঠে গেলেই তারা বিভিন্ন বড়-ছোট গোলা খুঁজে পান। সূত্র বলছে, তমব্রু থেকে টেকনাফের হ্নীলা পর্যন্ত বিস্তীর্ণ সীমান্ত এলাকার ওপারে সংঘর্ষ ও তুমুল লড়াই অব্যাহত আছে মিয়ানমারের জান্তার সঙ্গে বিদ্রোহী আরকান আর্মির মধ্যে। তমব্রু-ঘুমধুম অংশে কিছুটা কমলেও লড়াই চলছে টেকনাফের ওপারের অংশে। এ যুদ্ধকালে দুই বাহিনী ব্যবহার করে রকেট লঞ্চার, মর্টার শেলসহ ভারী ভারী অস্ত্র। দু’ বাহিনীর সংঘর্ষকালে বিভিন্ন গুলি ছুটে আসে বাংলাদেশের অভ্যন্তরে। গুলির সন্ধান মিলছে বাংলাদেশ সীমানার নানা স্থানে। বিশেষ করে কৃষিখেতে, মৎস্য ঘেরে, তমব্রু খালের তীরে বা বাড়ির আঙিনায়। উদ্ধার করা তিনটি রকেট লঞ্চারের গুলি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ইতিমধ্যে নিষ্ক্রিয় করেন গত রোববার ও শুক্রবার। এছাড়া নানা মাধ্যমে খবর আসে, আরও অনেক গুলি কৃষক বা গৃহিণীরা পেয়েছেন তাদের খেতের বা বাড়ি আঙিনায়। এ খবরে টনক নড়ে সীমান্তরক্ষীদের। বিষয়টি আমলে নিয়ে ৩৪ বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে না যেতে ঘুমধুম ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের নির্দেশ দেন। এ কারণে রোববার বিকেলে মাইকিং করা হয়। তমব্রু, ভাজাবুনিয়া হেডম্যান পাড়া, তমব্রু পশ্চিম কূল, তেঁতুলতলা, জলপাইতলী, বেতবুনিয়া, মণ্ডলপাড়া, পশ্চিম পাড়া ও নয়া পাড়ায় মাইকিং করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গির আজিজ। চেয়ারম্যান বলেন, জনস্বার্থে এ মাইকিং করতে বলেন ৩৪ বিজিবি। যেহেতু সীমান্ত পরিস্থিতি ভালো না। এ সময় মাইকিং এ বলা হয়, বর্তমান পরিস্থিতে সীমান্তে তাজা গোলা পাওয়া যাচ্ছে। যা বিপজ্জনক। এ কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বিশেষ করে নোম্যান্সল্যান্ডে মোটেও যাওয়া যাবে না। আগামী ক’দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
