|
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে, ফুসফুসে মিলল তেলাপোকা!
নতুন সময় প্রতিবেদক
|
![]() শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে, ফুসফুসে মিলল তেলাপোকা! হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ভারতের কেরালার। সম্প্রতি ৫৫ বছর বয়সী এক ব্যক্তি কেরালার অমৃতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। সাধারণত সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে অনেকেই হাসপাতালে আসেন। কিন্তু ফুসফুসে তেলাপোকা আটকে রয়েছে বলে শ্বাসকষ্ট হচ্ছে, এমনটা ভাবতে পারেননি চিকিৎসকেরা। ইন্টারভেনশনাল পালমোনোলজির চিকিৎসক টিংকু জোসেফ ওই রোগীর চিকিৎসা করার দায়িত্ব নেন। চিকিৎসক টিংকু জোসেফের নেতৃত্বে একটি দল ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির চিকিৎসা শুরু করেন। প্রথমে একটি নলের সাহায্যে পোকাটিকে ফুসফুস থেকে বের করে আনার চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রক্রিয়া সফল হয়েছে কি না, তা জানা যায়নি। পরে কীভাবে তেলাপোকা বের করা হয়, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে শেষ পর্যন্ত চার সেন্টিমিটার লম্বা তেলাপোকার কবল থেকে রক্ষা পেয়েছেন রোগী। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে গেছেন তিনি। এর আগে আমেরিকায়ও এমন একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তির নাক থেকে মাঝে মাঝেই রক্ত ঝরত। রক্তচাপের সমস্যা হলে বা খুব গরমে এমনটা হতো। কিন্তু ঘন ঘন হওয়ার পর হাসপাতালে যান তিনি। সেখানে গেলে চিকিৎসকেরা দেখতে পান ওই ব্যক্তির নাকে অজস্র পোকা। নাক থেকে বের করা হয় ১৫০টি পোকা!
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
