|
চুয়াডাঙ্গার পরকীয়ার জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা
মোঃ ফখরুল ইসলাম, চুয়াডাঙ্গা
|
![]() চুয়াডাঙ্গার পরকীয়ার জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা স্থানীয় ও প্রতিবেশীরা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল। স্বামী ইব্রাহিম প্রতিবেশী এক নারীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। কয়েক দিন আগে ওই পরকীয়া প্রেমিকার স্বামী বিষয়টি জেনে ফেলায় তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। তালাক হওয়ার পর পরকীয়া প্রেমিকা ইব্রাহিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে ইব্রাহিম ও মর্জিনার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রাতে ইব্রাহিম তার স্ত্রী মর্জিনা খাতুনের গলা টিপে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। কুতুবপুর পুলিশ ক্যাম্পের এসআই ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ইব্রাহিমকে গ্রামবাসীর হাতে আটক অবস্থায় দেখা যায়। মর্জিনা খাতুনের গলায় সামান্য একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। একইসাথে অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
