|
ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় যেসব পানীয়
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় যেসব পানীয় তবে শুধু বাতাসের দোষ দিয়ে লাভ নেই। আমাদের নিজেদেরও কিছু বদঅভ্যাস রয়েছে। এই যেমন ধূমপানের কথাই ধরুন। ধূমপান করার মাধ্যমে তো ফুসফুসের পাশাপাশি গোটা শরীরেরই ক্ষতি হয়। এরপরও আমাদের হুশ নেই বললেই চলে। ফুসফুসের স্বাস্থ্য বিগড়ে গেলে নানাবিধ জটিলতা তৈরি হয়। হতে পারে সিওপিডি, অ্যাজমার মতো ক্রনিক রোগ। তখন শ্বাসকষ্ট নিত্যদিনের সঙ্গী হতে পারে। তাই ফুসফুসকে বাঁচানোর পথ খুঁজতে হবে। হাতের কাছে থাকা কয়েকটি পানীয়ই সমস্যা কমতে পারে। ফুসফুস থেকে বের করতে পারে ক্ষতিকর সব পদার্থ। মুলেঠি চা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে মুলেঠি ব্যবহার হয়ে আসছে। এতে এমন কিছু ঔষধিগুণ রয়েছে, যা বহু জটিলতা থেকে মানুষকে সুস্থ করে দেয়। এমনকি ফুসফুসের খেয়াল রাখার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই চেষ্টা করুন মুলেঠি দিয়ে চা তৈরি করে খাওয়ার। এই চা সকাল-বিকাল দুইবার খেয়ে নিতে পারলেই দেখবেন শ্বাসের সমস্যা দূর হয়ে গেছে। আপনি প্রাণ খুলে প্রকৃতির মাঝে শ্বাস নিতে পারছেন। লেবু, আদা চা লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েকগুণ বাড়ায়। অপরদিকে আদায় রয়েছে প্রদাহনাশক ক্ষমতা। এতে জিজ্ঞেরল নামক একটি উপাদান আছে। এই উপাদান ফুসফুসের নানা সমস্যায় অত্যন্ত কার্যকরী। এমনকি সাধারণ ঠান্ডা লাগার অসুখকেও দূর করে এই চা। তাই নিয়মিত লেবু-আদা দিয়ে চা পান করুন। হলুদ ও আদার মিশ্রণ আমাদের রান্নাঘরে মজুত থাকা হলুদ কিন্তু অত্যন্ত উপকারী মশলা। এতে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিক্যানসারাস উপাদান। এমনকি হলুদ ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে পারে। হলুদের সঙ্গে সামান্য পরিমাণে আদা মিশিয়ে পানীয় তৈরি করলে তার গুণ কয়েকগুণ বৃদ্ধি পায়। এমনকী ফুসফুস পরিষ্কার হয়। সিওপিডি, অ্যাজমার প্রকোপ কমে। এই রোগে আক্রান্তরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারেন। তবে ভুলেও নিজের ওষুধ খাওয়া ছাড়বেন না। মধু ও গরম পানি মধুর গুণ নিয়ে একটা গোটা প্রতিবেদন লেখা যায়। এতে রয়েছে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, ইমিউনিটি বৃদ্ধি করে। এছাড়া দূষণের ফলে ফুসফুসে যেই ময়লা প্রবেশ করে তাও বের করে দিতে পারে মধু। তবে শুধু মুখে মধু খেলে এই উপকার পাবেন না। বরং আপনাকে গরম পানিতে কিছুটা পরিমাণে মধু মিশিয়ে খেতে হবে। এতেই ফুসফুস সুস্থ থাকবে। তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপেল, গাজর ও বিটরুটের স্মুদি এই তিন ফল ও সবজি মিলিয়ে মিশিয়ে তৈরি করে ফেলুন স্মুদি। এই স্মুদি খেলে ফুসফুস ডিটক্সিফাই হয়। অর্থাৎ ফুসফুস থেকে ময়লা বেরিয়ে যায়। তাই হাতে সময় সুযোগ পেলেই স্মুদি বানানোর চেষ্টা করুন। প্রতিদিন এক কাপ করে খেলেও উপকার পাবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
