|
মডেলকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
|
![]() মডেলকে গুলি করে হত্যা গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে, এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। এসময় মাস্ক পরা দুই বন্দুকধারী ভেতরে প্রবেশ করে ল্যান্ডিকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। রেস্তোরাঁ থেকে অক্টোপাস ডিশ খাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ল্যান্ডি। মনে করা হচ্ছে, এই ছবি দেখেই তার লোকেশন জানতে পেরে যায় আততায়ীরা। ধারণা করা হচ্ছে, কুখ্যাত মাদক কারবারি লিয়েন্দ্রো নোরেরোর সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। দুজনের প্রেমের গুজবও শোনা গিয়েছিল। গত বছর লিয়েন্দ্রো ও তার অ্যাকাউন্ট্যান্টের একটি কথোপকথন ফাঁস হয়েছিল। যেখানে মাদক কারবারিকে বলতে শোনা গিয়েছিল, তার স্ত্রী যদি ল্যান্ডির সম্পর্কে জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, বছর খানেক আগে ইকুয়েডরের জেলে লিয়েন্দ্রোর মৃত্যু হয়। শোনা গিয়েছিল, জেলের দাঙ্গার সময় গুরুতর আহত হয় সে। তার জেরেই মৃত্যু। এবার প্রাণ হারালেন ল্যান্ডি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
