ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দ্বন্দ্ব ভুলে ক্রিকেট খেলছেন আহমাদুল্লাহ-তাহেরী ভাইরাল ভিডিওর নেপথ্যে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2024, 10:22 PM

দ্বন্দ্ব ভুলে ক্রিকেট খেলছেন আহমাদুল্লাহ-তাহেরী ভাইরাল ভিডিওর নেপথ্যে

দ্বন্দ্ব ভুলে ক্রিকেট খেলছেন আহমাদুল্লাহ-তাহেরী ভাইরাল ভিডিওর নেপথ্যে

নবী হযরত মুহাম্মদ (সা.)–এর নবুওয়াতের বয়স নিয়ে কদিন আগেই দ্বন্দ্বে জড়ান সময়ের আলোচিত দুই ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এই দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তাঁদের ভক্তসহ পুরো সোশ্যাল মিডিয়া হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা দুজন ক্রিকেট খেলছেন। বল করছেন গিয়াস উদ্দিন তাহেরী, ব্যাটিংয়ে আছেন শায়খ আহমাদুল্লাহ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘শায়েখদ্বয় খেলে আর পাবলিক একে অপরকে গালি দিয়ে নিজেদের আমলনামা ভারী করে!’

মুহাম্মদ শাহ পরান নামের ফেসবুক পেজে গত মঙ্গলবার (২১ মে) এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেখা হয়েছে ৮৭ লাখ বার, রিয়েকশন পড়েছে ৪৪ হাজারের বেশি। একই ভিডিও ইউটিউব, টিকটকেও ভাইরাল হয়েছে।

আহমাদুল্লাহ, তাহেরী ক্রিকেট খেলছেন দাবিতে ভাইরাল পোস্টআহমাদুল্লাহ, তাহেরী ক্রিকেট খেলছেন দাবিতে ভাইরাল পোস্ট। ছবি: ফেসবুক  ভাইরাল ভিডিওটি নিয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আহমাদুল্লাহ–তাহেরীর ক্রিকেট খেলার ভিডিওটি ভিন্ন ভিন্ন সময়ে ধারণ করা দুটি আলাদা ভিডিও যোগ করে তৈরি করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহর ভিডিও যাচাই
রিভার্স ইমেজ অনুসন্ধানে শায়খ আহমাদুল্লাহর ব্যাটিং করার ভিডিওটি পাওয়া যায় ২০২২ সালে। ওই বছর আকরাম নামের একটি ফেসবুক পেজে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শায়খ আহমাদুল্লাহকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে।

আহমাদুল্লাহর ক্রিকেট খেলার প্রকৃত ভিডিওআহমাদুল্লাহর ক্রিকেট খেলার প্রকৃত ভিডিও। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের বিশ্লেষণ  ভিডিওটিতে বোলিং প্রান্তে কে ছিলেন তা দেখা না গেলেও, শায়খ আহমাদুল্লাহর পরিহিত পোশাক, তাঁর পেছনে থাকা স্ট্যাম্প, পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও ব্যক্তির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভিডিও যাচাই
মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বোলিং করার ভিডিওটি ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে মেহেদী হাসান তাহেরি নামের একটি পেজে পাওয়া যায়। ৩ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওটি ২০২৩ সালের ১৬ জুলাই পেজটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে থাকা তাহেরীর পোশাক, বোলিংয়ের ধরন ও ভিডিওতে দৃশ্যমান অবকাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

তাহেরির ক্রিকেট খেলার প্রকৃত ভিডিওতাহেরির ক্রিকেট খেলার প্রকৃত ভিডিও। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের বিশ্লেষণ এতে দেখা যায়, গিয়াস উদ্দিন তাহেরী একদল কিশোর ও তরুণের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন উপদেশ দিচ্ছেন। পরে তিনি ওই কিশোরদের একজনকে টাকা দেন বল ও টেপ আনার জন্য। বল আনা হলে একপর্যায়ে তিনি নিজেই বলটিতে টেপ লাগাতে শুরু করেন এবং পরে বোলিং করেন। তাঁর বোলিংয়ের সময় ব্যাটিং প্রান্তে শায়খ আহমাদুল্লাহকে দেখা যায়নি। বরং সেখানে ব্যাট হাতে এক তরুণকে দেখা যায়।

অর্থাৎ, দুটি ভিন্ন সময় ও ভিন্ন স্থানে ধারণ করা আহমাদুল্লাহ ও তাহেরীর ক্রিকেট খেলার ভিডিও জোড়া দিয়ে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status