|
এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন
নতুন সময় প্রতিবেদক
|
![]() এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন রোববার (২৬ মে) গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে। এর মধ্যদিয়ে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিসহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে। সরকারপ্রধান বলেন, জাতির পিতার খুনি যারা বাইরে আছে, তাদেরও আনার চেষ্টা করছি। তারেক জিয়াসহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে, তাদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই এখন কাজ করতে হবে। এদিকে রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ডকুমেন্টারি ‘কলকাতায় মুজিব’ এর খসড়া কপি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি দেখেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরীর বড় ভূমিকা রয়েছে। সেই বিষয়টিকে উপজীব্য করেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটির নির্মাণ হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ ও ভারতে বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজনায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
