ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাঁপছে উপকূল, আতঙ্ক বাড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2024, 10:51 PM

কাঁপছে উপকূল, আতঙ্ক বাড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

কাঁপছে উপকূল, আতঙ্ক বাড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা এলাকায় টেকসই বেড়িবাঁধ রক্ষায় নির্মিত রিংবাঁধটি ভেঙে গেছে। তবে মূলবাঁধ এখনও রয়েছে অক্ষত।

জানা যায়, প্রতিবছরই সাগরে সৃষ্ট কোনো কোনো ঝড়ের কবলে পড়তে হচ্ছে দেশের উপকূলীয় জনপদকে। প্রতিনিয়ত দুর্যোগের ফলে জান-মাল রক্ষার সংগ্রাম করে ঠিকে থাকতে হচ্ছে ওই অঞ্চলের মানুষগুলোকে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭/১ পোল্ডারের সুভদ্রাকাটি ও চাকলা এলাকায় মাটি সরে যায়। এছাড়া ৭/২ পোল্ডারের কামালকাটি ও বন্যতলায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হতে দেখা যায়।

প্রতাপনগরের মুদি দোকানদার এরশাদ বলেন, বাঁধের অবস্থা নাজুক। কপোতাক্ষের পানি বেড়েছে ব্যাপক। উপকূলবাসীকে নিরাপদ রাখতে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই। গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, দ্বীপ ইউনিয়ন গাবুরার বহুদিক থেকে পানি ঢুকেছে। এর ফলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাহউদ্দিন জানান, তারা এক সপ্তাহ ধরে লিকেজ বাঁধগুলো মেরামতের কাজ করছেন। ৬ ফুটের ওপর পানি বেড়েছে, যা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। রিমেল জলোচ্ছাসের অগ্রভাগও বলা যেতে পারে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি কোনো দুর্ঘটনার খবর পাননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status