ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2024, 11:01 AM

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সংস্থাটি বলছে, এ বছর মিশরে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ১৬ জুন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি হিজরি সনের পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন শুরু হতে পারে বলে জানিয়েছে মিসরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সেই হিসাবে ১৬ জুন হতে পারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন।   

মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন,  আগামী ৬ জুন কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ।

ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।

তাহা রাবেহ আরও বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status