ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2024, 10:59 AM

স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা

স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা

স্ট্রোকে আক্রান্ত হয়েছেন একসময়ের লাক্স সুপারস্টার মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে তাঁর ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার বলে জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান আছে।

এদিকে সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ আজ সন্ধ্যায় ফেসবুকে জানান, তাঁর স্ট্রোকটি বেশ বড় আকারের। আজ সন্ধ্যা থেকে একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে।

সাম্প্রতিক স্থিরচিত্রে সীমানা। ছবিটি ফেসবুক থেকে নেওয়াসাম্প্রতিক স্থিরচিত্রে সীমানা। ছবিটি ফেসবুক থেকে নেওয়া
প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status