ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2024, 11:34 AM

বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন

বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১১ জুন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। ফাইল ছবি: ইউএনবি

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১১ জুন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাসহ ২০১৮ এর আইন অনুসারে ১১ জুন অপরাহ্ণে এয়ার মার্শাল পদবীতে পদোন্নতি দিয়ে ওই সময় থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।

আরেক প্রজ্ঞাপনে বর্তমান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি ২০২১ সালে বিমান বাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status