ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
বেনজীরের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেবে দুদক, জানালেন সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 June, 2024, 6:17 PM

বেনজীরের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেবে দুদক, জানালেন সচিব

বেনজীরের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেবে দুদক, জানালেন সচিব

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ের সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তারা আসেননি।

সোমবার এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

দুদক সচিব বলেন, বেনজীর আহমেদের স্ত্রী ও মেয়েরা হাজির হননি। তারিখ বাড়ানোর জন্যও কোনো আবেদন দেননি তারা। তবে লিখিত একটি বক্তব্য দিয়েছেন। যেখানে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। এই আবেদন বেনজীর আহমেদের আবেদনের সঙ্গেই দুদক কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। এখন দুদক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

খোরশেদা ইয়াসমিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দুদকের তদন্তকারী দল প্রতিবেদন দেবে। সে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। অন্যদের ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া চলে, এখানেও তা–ই হবে।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ মে তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।

তবে ৫ জুন বেনজীর আহমেদ আইনজীবীর মাধ্যমে ১৫ দিন বাড়তি সময় চেয়ে আবেদন করেছিলেন। পরে তিনি ২১ জুন দুদকের কাছে লিখিত বক্তব্য পাঠান বেনজীর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status