ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 6:31 PM

কুড়িগ্রামের রৌমারীতে  সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন

পিস্তল উচিয়ে হত্যার হুমকী ও অবৈধভাবে জমি দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে সংবাদ সম্মেলন করেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রৌমারী উপজেলা শহরের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা ও পুত্র সাফায়াত জাকিরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন জানান, বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে একটি মিথ্যা সংবাদ দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদ প্রকাশিত হওয়ায় আমার এবং আমার দলের ভাবমুর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। জমির দলিলপত্রসহ সবকিছু থাকার পরেও এমন মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে বার বার হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিবেশিদের চলাচলের জন্য আমার বাড়ির পাশে আমার জমির অংশ থেকে রাস্তা দিয়েছি। সেই রাস্তা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ এসে রাস্তা নির্মার্ণের অনুমতি দেয়। পরে জানতে পারি আমার নামে থানায় অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। এই ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন বলে জানান তিনি।

উল্লেখ্য গত সোমবার (২৪ জুন) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করা হুমকী প্রদানের অভিযোগ এনে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন ও তার স্ত্রী সন্তানের নামে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন প্রতিবেশি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন, তার পৈত্রিক সুত্রে পাওয়া ৪৫ শতক জমি জোড় পুর্বক দখল করে নেন সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। পরবর্তীতে উক্ত দখল করা জমিসহ পার্শ্ববর্তী  জমিতে জোর পুর্বক মাটি ভরাট করার সময় বাধা দিলে জাকির হোসেন, তার স্ত্রী মোছা: সুরাইয়া সুলতানা ও সন্তান মো: সাফায়াত জাকির মারপিট করতে উদ্যত হন। এক পর্যায়ে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন পিস্তল দেখিয়ে গুলি করার হুমকী প্রদান করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ এসমস্ত মিথ্যা ও সাজানো ঘটনা বারবার রটাচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status