দলিল লেখকের জালিয়াতির ফলে জমি হারিয়ে কৃষকের সংবাদ সম্মেলন
নুর-আমিন,খানসামা
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 6:33 PM
দলিল লেখকের জালিয়াতির ফলে জমি হারিয়ে কৃষকের সংবাদ সম্মেলন
দিনাজপুরের খানসামা উপজেলার দলিল লেখক আমির হোসেন (সাগর) এর জালিয়াতির ফলে জমি হারিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মন্ডলপাড়ার কৃষক মো. রমজান আলী ও তার ছেলে মো. ইসমাঈল হোসেন।
বুধবার (২৬ জুন) দুপুরে খানসামা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কৃষক মো. রমজান আলী ও তার ছেলে মো. ইসমাঈল হোসেন। লিখিত ও মৌখিক বক্তব্য বলেন, আমার বাবা একজন কৃষক। আমার বাবা ইতিপূর্বে ৫ শতাংশ জমি আব্দুল করিমের নিকট হস্তান্তর করি। বর্ণিত জমি আর এস খতিয়ান ভুলক্রমে আমাদের দুই ভাইয়ের নামে সুসম্পন্ন হয়েছে, ইহার কারণে আব্দুল করিম নিজ নামে নামজারি করতে সমস্যা হচ্ছে বিধায় পূর্বে আমার দেওয়া দলিল খানিতে আমাদের দুই ভাইয়ের আব্দুল করিমের নামে না দাবি দলিল করিয়া দিবে। না দাবি দলিল করার জন্য আমরা সাব-রেজিস্টার কার্যালয়ে গিয়ে না দাবি দলিল করব কিন্তু দলিল লেখক আমির হোসেন (সাগর) আমাদের দুই ভাইয়ের দলিল থেকে না দাবি দলিল করার পরিবর্তে পুনরায় আরো ৫ শতাংশ জমি সাব-কোবলা দলিল করিয়া নেয়, এতে আমাদের অতিরিক্ত ৫ শতাংশ জমির মালিকানা হস্তান্তর হয়ে যায়।
অন্য দিকে এই না দাবি দলিল করিয়া নেওয়ার জন্য খানসামা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আমির হোসেন (সাগর) আমাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা গ্রহন করে। এতে করে ৫ শতাংশ জমির দাম ৫ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হই।
এই বিষয়ের খানসামা উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ভূমি, সাব-রেজিস্টার খানসামা ও অফিসার ইনচার্জ খানসামা থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা উক্ত জমি ফেরতসহ দলিল লেখক আমির হোসেন সাগরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।