ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
শেরপুরে মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৩ কিশোর গ্রেফতার
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 6:40 PM

শেরপুরে মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৩ কিশোর গ্রেফতার

শেরপুরে মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৩ কিশোর গ্রেফতার

শেরপুরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানো কালে ৩ জন বখাটেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২৫ জুন মঙ্গলবার রাতে ১০টার দিকে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭), পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দের ছেলে উদয় দে (১৬)।

বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলাকায় মহড়া পরিচালনাকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর হতে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটর সাইকেল চালানোর সময় ওই তিন কিশোরকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেহ তল্লাশী করাকালে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। গ্রেফতারকৃত আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করে গ্রেফতারকৃতদের জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরিক্ষায় প্রত্যেকেই মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।         

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status