ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
আনোয়ারায় ডাক্তারের চেম্বারে চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 6:47 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 26 June, 2024, 6:54 PM

আনোয়ারায় ডাক্তারের চেম্বারে চুরি

আনোয়ারায় ডাক্তারের চেম্বারে চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মুহাম্মদ শফিকুল আলম (৫৫) নামের এক এমবিবিএস ডাক্তারের চেম্বারে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে ডাক্তারের নিজস্ব চেম্বারে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় বুধবার (২৬ জুন) ক্ষতিগ্রস্থ ডাক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্থ ডাক্তার মুহাম্মদ শফিকুল আলম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১টায় চেম্বার বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন বুধবার সাড়ে ১০টায় চেম্বারে কর্মরত সেন্টু শীল (৩০) চেম্বারে এসে মালামাল চুরি হওয়ার বিষয়ে আমাকে মোবাইলে জানায়। পরবর্তীতে ঘটনাস্থলে এসে দেখি বিদ্যুতের লাইন ও সিসি টিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এছাড়া জেনারেটর,স্ট্যান্ড ফ্যান, আইপিএসের ব্যাটারীসহ ১লাখ ৫৩হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, এবিষয়ে একটা অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status