ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
পাথরঘাটায় হরিণের ৯টি চামড়া, ২টি মাথা, ১১টি পা সহ লেজ ও শিং উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 6:55 PM

পাথরঘাটায় হরিণের ৯টি চামড়া, ২টি মাথা, ১১টি পা সহ লেজ ও শিং উদ্ধার

পাথরঘাটায় হরিণের ৯টি চামড়া, ২টি মাথা, ১১টি পা সহ লেজ ও শিং উদ্ধার

বরগুনার পাথরঘাটায় বিষখালী সংলগ্ন হরিণঘাটা সংরক্ষিত বনের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের ২টি মাথা, ৯টি চামড়া, ১১টি পা, ৪ টি লেজ ও ৪টি শিং উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ১টায় বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে আদালতের নির্দেশে হরিণের দেহাংশগুলো মাটিচাপা দেওয়া হয়।

কোস্ট গার্ডের পাথরঘাটা আফিসের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে হরিণঘাটা বনাঞ্চলের মধ্যে লালদিয়ারচরে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথা, চামড়া, পা, লেজ এবং শিং উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তার অফিস সূত্রে জানা য্য়, পাথরঘাটা উপজেলা জুডিশিয়াল আদালতের অনুমতি নিয়ে বুধবার দুপুর ১২টায় দেহাংশগুলো মাটিচাপা দেওয়া হয়।

তবে এসব জব্দকৃত বন্য হরিণের মাংস বা অঙ্গপ্রত্যঙ্গ হরিণঘাটা বন নাকি নিকটবর্তী সুন্দরবন থেকে পাচার হচ্ছিল কেউ এর সদুত্তর দিতে পারেনি। বন বিভাগের পটুয়াখালীস্থ বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিুকুল ইসলাম জানান, সুন্দরবন নিকটবর্তী হওয়ায় নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কোন বনের বন্য প্রাণী, তবে এ ব্যাপারে অনুসন্ধান আবশ্য

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status