|
কাঞ্চন পৌরসভা নির্বাচনে বাদশার বিজয়
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাঞ্চন পৌরসভা নির্বাচনে বাদশার বিজয় এর আগে, সকাল থেকে পৌরসভাজুড়ে ভোটারদের সরব উপস্থিতিতে দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কাঞ্চন পৌরসভা নির্বাচনে আবুল বাশার বাদশাকে বিজয়ী করতে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর সমর্থনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়ে কাজ করেছেন। পাশাপাশি কাঞ্চনের সন্তান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মাসকো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুরসহ স্থানীয় শিল্পপতি, সুশিল সমাজ, ব্যবসায়ী ও সাধারন মানুষ আবুল বাশার বাদশাকে বিজয়ী করতে দিনরাত কাজ করেছেন। বিজয়ের পর আবুল বাশার বাদশা বলেন, এ বিজয় কাঞ্চন পৌরবাসীর বিজয়। কাঞ্চন পৌরবাসী আমাকে বিজয়ী করার জন্য ধন্যবাদ জানাই। অতীতে যেভাবে মানুষের সাথে থেকে পৌরসভার উন্নয়ন করেছি এখন থেকে আরো বেশি করে উন্নয়ন করে যাব। আমাদের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনা এবং সহযোগিতায় কাঞ্চন পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
