ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
শেরপুরে মসজিদের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Wednesday, 26 June, 2024, 9:47 PM

শেরপুরে মসজিদের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেরপুরে মসজিদের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুন বুধবার সকালে উপজেলার পশ্চিম রাজনগর খানারপাড় জামে মসজিদের বারান্দা থেকে এই লাশ উদ্ধার করা হয়৷

পুলিশ, জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের আজান দিতে উপজেলার রাজনগর খানারপাড় জামে মসজিদে আসেন মুয়াজ্জিন রহিচ উদ্দীন। এসময় তিনি মসজিদের বারান্দায় অজ্ঞাত ওই বৃদ্ধকে বসে থাকতে দেখেন। পরে নামাজ শেষে মুসল্লিরা বৃদ্ধকে অচেতন অবস্থায় মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আকাবর হোসেন ও আশপাশের লোকজনকে খবর দিলে তাঁরা গিয়ে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status