দীর্ঘ প্রতীক্ষার পর দৌলতপুর উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ শুরু হল
মোঃ রেজাউল করিম (লিটন)
প্রকাশ: Friday, 28 June, 2024, 8:55 PM
দীর্ঘ প্রতীক্ষার পর দৌলতপুর উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ শুরু হল
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মডেল মসজিদে আজ ২৮ শে জুন ২০২৪ইং হতে জুম্মার নামাজ শুরু হলো। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস,এম শফিক আজ মডেল মসজিদে জুম্মার নামাজে শরিক হন।
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মডেল মসজিদ স্থাপন করা হয়, তবে এই মসজিদের কাজ শেষ হতে বেশ সময় লেগে যায়। অবশেষে সকল কাজ শেষ করে লোকবল নিয়োগ দিয়ে আজ জুম্মার নামাজের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান এস এম শফিক এর উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হলো। আজ জুম্মা নামাজে এলাকার সকল মুসল্লিরা শতশ্রুত ভাবে নামাজে অংশ গ্রহন করে আর সুন্দর পরিবেশের সৃষ্টি করেন।
বাংলাদেশের প্রত্যক উপজেলায় একটি করে মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এবং এক যোগে তিনি তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।