রাঙামাটির কাউখালী উপজলার ১নং বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় ফরেনার পুলিশ চেকপোষ্ট রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে রাঙ্গামাটি জেলার পুলিশ মীর আবু তৌহিদ, বিপিএম (বার) দিক-নির্দেশনায় ও কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর তত্ত্বাবধানে এসআই(নি:) সাগর হালদার সঙ্গীয় ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, সিএনজি অটোরিক্সা সহ ৩ জনকে আটক করা হয়েছে।