ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Saturday, 29 June, 2024, 1:47 PM

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নিহত ছামেদুল হক কেনা সদর উপজেলার যোগিনীমুরা নামা পাড়া গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে। ২৯ জুন শনিবার সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তাঁর লোকজন। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় এসময় আহত হন ছামেদুল হকের ছেলে পারভেজসহ তিনজন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল মতিন সৈকত বলেন, ছামেদুল হক কেনা হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম ছামেদুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status