সোনারগাঁয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ উকিল বাবা গ্রেপ্তার
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Saturday, 29 June, 2024, 3:47 PM
সোনারগাঁয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ উকিল বাবা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উকিল মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ উকিল বাবা আনোয়ার উল্লাহক (৬০) কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার ২৮ জুন ২০২৪ ইং নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং বিকেলে তাকে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার আনোয়ার উল্লাহর বাড়িতে ভুক্তভোগী ওই নারীকে ডেকে নিয়ে যায়। তারা সম্পর্কে উকিল মেয়ে ও বাবা। ২০ বছর আগে ওই নারীর বিয়েতে বৃদ্ধ আনোয়ার উল্লাহ তার উকিল হন।
বিয়ের পর থেকে উভয়ের বাড়িতে তাদের যাওয়া আসা ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী। গত ১৪ জুন দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ভুক্তভোগী ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে যান আনোয়ার উল্লাহ। পরবর্তীতে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করলে ভয়ে আনোয়ার উল্লাহ তাকে ছেড়ে দেন। পরে ভুক্তভোগী নারী বাড়িতে চলে যান। গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আনোয়ার উল্লাহকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। শুক্রবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাকে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
তিনি বলেন, ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত উকিল বাবার নাম আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০)। তিনি সোনারগাঁও উপজেলার কাচঁপুর চেঙ্গাইন বড়ভিটা এলাকার মৃত আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেন।