ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামে পুলিশ বনাম আইনজীবী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 29 June, 2024, 3:52 PM

কুড়িগ্রামে পুলিশ বনাম আইনজীবী  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রামে পুলিশ বনাম আইনজীবী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রামে পুলিশ বনাম বার কাউন্সিল আইনজীবী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জুন বিকাল ০৩ টায়  মনোমুগ্ধকর পরিবেশে টান উত্তেজনা, পুলিশ ও বার কাউন্সিলের দর্শকদের মুহুর্মুহু করতালীর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচটি উপস্থিত সকলের হৃদয় কাড়ে।

ম্যাচটিতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মো: রুহুল আমীনের সাথে খেলায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা জনাব মোঃ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ (উলিপুর থানা) জনাব মোঃ গোলাম মুর্তজা, টিআই (এডমিন) জনাব বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

মনোমুগ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রীতি ম্যাচে বিজয় ছিনিয়ে নেন বার কাউন্সিল হতে অংশগ্রহণকারী আইনজীবী খেলোয়াড়বৃন্দ।

বার কাউন্সিলের পক্ষে খেলায় অংশগ্রহনকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পিপিএম ।

অন্যদিকে, জেলা পুলিশের পক্ষে অংশগ্রহণকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন বার কাউন্সিলের সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম এবং সেক্রেটারি জনাব মোঃ নাজমুল ইসলাম।

পুলিশ ও বার কাউন্সিলের উভয়পক্ষ এই প্রীতি ম্যাচ অত্যন্ত আনন্দচিত্তে উপভোগ করেন এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের জন্য আবারও এরকম খেলা ও প্রীতিম্যাচের আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status