কুড়িগ্রামে ৫০ পিস ইয়াবাসহ আফজাল নামে এক মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 29 June, 2024, 3:58 PM
কুড়িগ্রামে ৫০ পিস ইয়াবাসহ আফজাল নামে এক মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলার রৌমারীতে ৫০ পিস ইয়াবাসহ আফজাল নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৮ জুন রাতে কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ী গ্রাম থেকে একই গ্রামের মাদক কারবারি মোঃ আফজাল হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।