|
শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে: ববি হাজ্জাজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ থাকবে: ববি হাজ্জাজ বৃহষ্পতিবার (২২ আগষ্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, “ আওয়ামী লীগের লক্ষ্যই ছিলো টার্গেট কিলিং। ভারতীয় ষড়যন্ত্র এবং শক্তিতে এরা প্রথমে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর হেফাজতে ইসলামের সমাবেশে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে কওমি মাদ্রাসার অগণিত শিক্ষার্থীকে হত্যা করে লাশ গুম করে ফেলে। বিগত ৩টি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গুম-খুন করে। সর্বশেষ গত জুলাই-আগষ্ট মাসের ম্যাসাকারে তাঁরা নিরস্ত্র ছাত্র-জনতার উপর গণহত্যা চালায়। প্রতিটি ঘটনার হুকুমদাতা হিসাবে শেখ হাসিনা একজন নিকৃষ্ট গণহত্যাকারী। তাঁর পেটোয়া বাহিনী আওয়ামী লীগকে সন্ত্রাসী এবং লুটেরা সংগঠন হিসাবে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে”। অবস্থান কর্মসূচিতে এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন বলেন, জাতিসংঘের যে তদন্ত দল আজ আসছে আমরা তাঁদের স্বাগত জানাই। পুরো বিশ্বের কাছে খুনি হাসিনা আজ ধিকৃত। সে ভারতে বসে এখনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বাংলাদেশকে সতর্ক না করেই বাঁধ খুলে দেবার ভারতীয় সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে আনতেও আমরা জাতিসংঘের সাহায্য চাই। এনডিএম ছাত্র সংগঠনের সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন এর প্রধান সমন্বয়ক আহমেদ ইসহাক, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মোশাররফ হোসেন, আরাফাত আল মিসবাহ, সভাপতি ঢাকা মহানগর, ছাত্র জমিয়ত বাংলাদেশ, ইসলামি ঐক্যজোট মুফতি ইলিয়াস হোসেন আরাবী প্রমুখসহ এনডিএম এর কেন্দ্রী নির্বাহী কমিটি ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
