ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাবেক মন্ত্রী ফরহাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 August, 2024, 2:54 AM

সাবেক মন্ত্রী ফরহাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

সাবেক মন্ত্রী ফরহাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

মেহেরপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসাসহ ১৬৮ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে মামলার বাদী সদর উপজেলার আশরাফপুর গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হাসনাত জামান ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলাটি প্রত্যাহার করেন।

হাসনাত জামান বলেন, ‘আন্দোলন চলাকালে গত ৪ তারিখে (আগস্ট) ছাত্রলীগের ছেলেরা আমাকে মারধর করেছিল। আমাকে যারা মারধর করেছিল তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি।


কিন্তু আমাকে না জানিয়ে বা ভুলবশত যেকোনোভাবে আমাকে বাদী করে এতজনের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে। পরে আমি মামলার আসামিদের তালিকা দেখার পরে বুঝতে পারি এখানে অনেকে নির্দোষ; যারা কোনোভাবে এ ঘটনার সঙ্গে জড়িত নন।’
তিনি আরো বলেন, ‘মামলায় ১৬৮ জনকে আসামি করা হয়েছিল। কিন্তু আমি খেয়াল করে দেখছি যারা অপরাধী, আমাকে মেরেছিল; তারা অনেকেই এখানে নেই।


তাই আমি সজ্ঞানে, স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করে নিয়েছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status