|
পাকিস্তানে রাওয়ালপিন্ডিগামী বাস খাদে পড়ে নিহত ২৫
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানে রাওয়ালপিন্ডিগামী বাস খাদে পড়ে নিহত ২৫ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাহুটা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি কোস্টার খাদে পড়ে গেলে কমপক্ষে ২৫ যাত্রী নিহত এবং আরও ১ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন। রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, কোস্টারের ব্রেক ফেল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল বলেও জানিয়েছেন তিনি। এদিকে নিহতদের লাশ বর্তমানে কাহুটার তহসিল সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে উদ্ধারকারী গুজ্জর জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের অধিকাংশই পুরুষ। এই কর্মকর্তা আরও বলেছেন, কাহুটার আজাদ পত্তন রোডের গিরারি সেতুতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, দুঃখের এই মুহূর্তে আমার সহানুভূতি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছে। অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, তিনি ‘কাহুটায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত’। তিনি বলেন, আল্লাহ এই ট্র্যাজেডিতে যারা মারা গেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য দান করুন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
