ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2024, 10:41 PM

এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশটা কেমন যেনো হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসভবনে তার স্বজনদের সাথে সমবেদনা ও স্বাক্ষাৎ শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুস্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই। দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।

তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশ আওয়ামী লীগ সরকারের ছিলো না এবং মানুষের সরকার ছিলো না। এ দেশ ছিলো শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন,  আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। আমাদের  বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status