|
ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী
নতুন সময় ডেস্ক
|
![]() ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড ও টালিউডের দুই তারকা ক্যাটরিনা-ঋতাভরীকে ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিতে দেখা গেল। এদিকে দুই নায়িকাকে একসঙ্গে দেখে নেটিজেনরা অবাকই বটে। অনেকের প্রশ্ন, হঠাৎ ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? তবে কি বলিউডে নতুন কোনও সিনেমা করছেন তিনি? জানা যায়, কোনও সিনেমা হয়। একসঙ্গে একটা গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন ক্যাটরিনা-ঋতাভরী। তারা দুজনেই ওই সংস্থার সঙ্গে যুক্ত। সেই সংস্থারই একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তারা। অনুষ্ঠানে ঋতাভরী পরেছিলেন হলুদ রঙের আনারকলি সালোয়ার কামিজ, আর ক্যাটরিনা পরেছিলেন তরুণ তাহিলানির ডিজাইন করা শাড়ি। ক্যাটরিনার সঙ্গে ছবি সহ বিভিন্ন মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋতাভরী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
