|
জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিল আমিরাত
নতুন সময় ডেস্ক
|
![]() জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিল আমিরাত রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসভিত্তিক উইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে। সেখানে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি। সেটিই মঞ্জুর করেছে আমিরাত। উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে রিসোর্টটি। প্রকল্পটির জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২৭ সালে ১ হাজার ৫৪২টি কক্ষবিশিষ্ট বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করার কথা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তাই, শুধু বিদেশি পর্যটকদের জুয়া খেলার জন্য উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে। ২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এ পরিকল্পনার আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে বলে আশা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
