|
ভাঙ্গায় ময়নাতদন্তের জন্য দুই মাস পরে কবর থেকে লাশ উত্তোলন
নতুন সময় প্রতিবেদক
|
|
ভাঙ্গায় ময়নাতদন্তের জন্য দুই মাস পরে কবর থেকে লাশ উত্তোলন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুমাস আগে মিরাজ পরিবার বিলের পানির থেকে লাশটি উদ্ধার করার পর লাশের পরিচয় সনাক্তকরণ করলেও বিনা ময়না তদন্তে ভাঙ্গা পৌর সদর এলাকার মাদানী নগর মডেল মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করেন। পুলিশ মাদানি নগর কবরস্থান থেকে লাশ উত্তলোন করে জেলা সদর মর্গে পাঠিয়েছে। নির্দেশে লাশের পরিচয় শনাক্তে ও ময়না তদন্ত জন্য হতভাগ্য সেই রিমাজ শেখের লাশ ৬ অক্টোবর সকাল ১০টার দিকে মাদানী নগর মাদ্রাসা মডেল কবরস্থানে পুনঃরায় কবরস্থান থেকে উত্তোলন করে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার এসআই কবির হোসেন মোল্লা। কবর থেকে রিমাজ শেখের লাশ উত্তোলকালে শতশত উৎসুক জনতা কবরস্থান এলাকায় ভীড় জমে উঠে। উল্লেখ্য মানিকদাহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের শেখ মান্নান ওরফে মুন্নু শেখের ছেলে রিমাজ শেখ (৪৫)। গত ২ আগস্ট শুক্রবার দুপুরে ১টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১টার দিকে ছোট ভাই ও তার মেয়ে ফোন করে রিমাজকে। তিনি ফোন রিসিভ করে বলেন আমি পুখুরিয়া বাস স্ট্যান্ডের আলাউদ্দিনের গরু চামরার দোকানে বসে আছি। কিছু ক্ষন পর বাড়িতে ফিরে আসতেছি। এর পর থেকে রিমাজ শেখের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাওয়ায় পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। উদ বিঘ্নি হয়ে ওঠেন স্বজনরা। তারা বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে এ বিষয়ে ভাঙ্গা থানায় (২ আগস্ট) একটি সাধারণ ডাইরি করেন। অতঃপর ৫ আগস্ট দুপুরের দিকে বিলে মধ্যে পাওয়া যায় রিমাজ শেখের লাশ। লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় ভাঙ্গা থানা পুলিশকে। দেশে ছাত্র আন্দোলনের কারণে পুলিশ উপস্থিত না থাকায় রিমাজ শেখের লাশ বিনা ময়না তদন্ত পৌর সদর মাদানী নগর মাদ্রাসা মডেল সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
