ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
তৌরব হোসেন, সোনারগাঁ
প্রকাশ: Monday, 7 October, 2024, 6:40 PM

সোনারগাঁয়ে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার(০৭ অক্টোবর) বিকেলে বিএনপির  নির্বাহী কমিটির সদস্য  ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়  সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের এ বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত বাবু, সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক রাহীম মিয়া, সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সানভীর সরকার রিফাত, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জাফর আহমেদ তুষার, সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মানিক, রায়হান আহম্মেদ হৃদয় সহ সোনারগাঁ উপজেলা ছাত্রদল ও সোনারগাঁ পৌর ছাত্রদল সোনারগাঁ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। 

এসময় প্রতিবাদ সভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নামে একটি কুচক্রী মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র ও প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জ ও সোনারগাঁসহ সকল নেতাকর্মী সজাগ আছি। কোনো রকম চাঁদাবাজি যদি দলের নাম ভেঙ্গে কেউ করে তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করার আহবান জানাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status