ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চৌমুহনী বাজারের যানযট নিরসনে ফুটপাত ও হকার উচ্ছেদ অভিযান
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Monday, 7 October, 2024, 9:07 PM

চৌমুহনী বাজারের যানযট নিরসনে ফুটপাত ও হকার উচ্ছেদ অভিযান

চৌমুহনী বাজারের যানযট নিরসনে ফুটপাত ও হকার উচ্ছেদ অভিযান

নোয়াখালীর প্রধান বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের দীর্ঘদিনের অসহযোনীয় ও বিরক্তিকর যানযট নিরাসনের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার বিকেল বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী - চট্রগ্রাম হাইওয়ে সড়কে চৌমুহনী বাজারের কাচারি বাড়ি জামে হইতে সিঙ্গার রোড মোড় ঘুরে পূর্ব বাজারে রাত পর্যন্ত 

ফুটপাত ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

এই অভিযান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা কমিশনার ভূমি সৈয়দ মুরাদ ইসলাম। অভিযানে চৌমুহনী পৌরসভা, চৌমুহনী পুলিশ ফাড়ি এবং রাজনৈতিক নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

এই সময় রাস্তার পাশে থাকা বিভিন্ন যানবাহন ও ট্রলি, ফুটপাতে থাকা দোকানের মালামাল রাখায় তুলে নেওয়া হয়। এইছাড়াও আগামী দিন গুলোতে আরো ফুটপাত দখল সহ হকার না বসার অনুরোধ সহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড যাতে রাস্তার উপর না থাকে তা আহবান করা হয়। সবসময় সাধারণ মানুষের যানযট নিরসনে এইরকম অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনার ভূমি সৈয়দ মুরাদ ইসলাম।

এই সময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম আমিন ও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status