|
পঞ্চাশের আগেই সাজঘরে ৫ ব্যাটার, ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() পঞ্চাশের আগেই সাজঘরে ৫ ব্যাটার, ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট খরচায় ৪৯ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মেহেদী হাসান মিরাজ। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইয়ান মুল্ডারের তোপের মুখে পড়ে বাংলাদেশি ব্যাটাররা। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান এই পেসার। সাদমান কোনো রান করতে পারেননি, মুমিনুল ৪ ও ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত। চাপ কাটাতে জয়কে সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিক। তবে শেষ পর্যন্ত রাবাদার গতির কাছে হার মানতে হয়েছে তাকে। দারুণ এক ডেলিভারিতে মুশফিকের স্টাম্প ভেঙে দেন রাবাদা। খানিক পর উইকেটে লিটন দাসকেও নিজের দ্বিতীয় শিকার বানান এই পেসার। তার আগে মুশফিককে ১১ রানে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও টেস্ট ইতিহাসের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলকে নাম লেখান এই প্রোটিয়া পেসার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
