ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
৬ মেডিকেল কলেজের নাম বদল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2024, 1:22 PM

৬ মেডিকেল কলেজের নাম বদল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বাদ

৬ মেডিকেল কলেজের নাম বদল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বাদ

ব্যক্তির নাম বাদ দিয়ে জেলার নামে দেশের ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম মানিকগঞ্জ মেডিকেল কলেজ; নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ; জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নাম দেওয়া হয়েছে।

এ ছাড়া, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status