ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2024, 4:04 PM

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির

সামনেই বিয়ের মৌসুম। তাই যাঁরা সাজপোশাক নিয়ে এখনো চিন্তায় আছেন, তাঁদের জন্য সাফার এই সাজ আদর্শ হতে পারে। জমকালো সাজপোশাকে ব্রাইডাল লুকে হাজির হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তিনি ফ্রেমবন্দী হয়েছেন জে কে ফরেন ব্র্যান্ডের লেহেঙ্গায়। আর তাঁর অসাধারণ মেকআপের কৃতিত্ব অভিস মেকওভারের।

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির


অভিনেত্রী পরেছেন সিকুইনের কাজ করা সিলভার বা রুপালি রঙের আকর্ষণীয় লেহেঙ্গা। একদম ঐতিহ্যবাহী সাজে তিনি ধরা দিয়েছেন। সামনেই বিয়ের মৌসুম। তাই যাঁরা সাজপোশাক নিয়ে এখনো চিন্তায় আছেন, তাঁদের জন্য সাফার এই সাজ হতে পারে আদর্শ।

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির


অভিনেত্রীর লেহেঙ্গার জমিনে মূলত সিকুইন ও এমব্রয়ডারির ভারী কারুকাজ ফুটে উঠেছে। লেহেঙ্গার টপ বা ব্লাউজে রয়েছে ঘন কাজ। ফুলস্লিভ এই ব্লাউজে নানা নকশার কাজ করা হয়েছে বেশ জমকালোভাবে। লেহেঙ্গার বটমের অংশটিও বেশ গর্জিয়াস। ফ্লোরাল, পাতা, জিগজ্যাগ প্যাটার্ন সবই ফুটে উঠেছে নকশায়।

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির


অভিনেত্রী ওড়নাটা নিয়েছেন হেয়ারস্টাইলের সঙ্গে স্টাইল করে। ওড়নার পাড়েও ফুটে উঠেছে নিখুঁত অলংকরণ। এই সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী সেজেছেন গ্ল্যাম মেকআপে। খুব বেশি বাড়াবাড়ি নেই, কিন্তু এলিগ্যান্ট ছোঁয়া রয়েছে ষোলো আনা। সুসজ্জিত ভ্রু যুগল, লেন্স আর আইল্যাশ পরা চোখে এঁকেছেন আইলাইনার। গ্লসি পিংক লিপস্টিক দিয়েছেন সঙ্গে। অভিনেত্রীর সাজে গ্ল্যাম যোগ করেছে ব্লাশঅন ও হাইলাইটার।

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির

মৌসুমের আগেই বউ সাজে সাফা কবির


সাফার হেয়ারস্টাইলটাও এই সাজপোশাকের সঙ্গে বেশ মানিয়ে গেছে। হাফ আপডু চুলকে কার্ল ছেড়ে রেখেছেন। তবে এই সাজ পরিপূর্ণই হতো না, যদি এত সুন্দর গয়না বেছে না নিতেন তিনি। সাফার গলায় শোভা পাচ্ছে সাদা-সবুজ পাথরের লেয়ার নেকপিস। কানেও পরেছেন ঝোলানো দুল আর মাথায় টিকলি। সব মিলিয়ে সাফা কবির যেন হয়ে উঠেছেন মোহময়ী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status