|
ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল, অধিবেশন মুলতবি
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল, অধিবেশন মুলতবি সরকারি এমপিদের বিরুপ মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। বেগতিক পরিস্থিতিতে এক ঘন্টা স্থগিতের পর অধিবেশন শুরু হলে বিভিন্ন বিষয়ে আবার তুমুল হট্টগোল শুরু হয়। অধিবেশন আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেন রাজ্যসভার স্পিকার। ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের বিরুদ্ধে গত সপ্তাহে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। মামলায় বলা হয়েছে, মোদি সরকারকে ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দিয়ে ভারতে বড় একটি সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছেন আদানি। যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে। আদানি নিয়ে আলোচনা করতে চাওয়ায় পার্লামেন্টে অধিবেশন মুলতবির ঘটনায় বিস্ময় প্রকাশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিকে, সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে জাতির উদ্দেশ্যে ভাষণে বরাবরের মতোই বিরোধী দল কংগ্রেসের প্রতি কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, হাঙ্গামা আর গুন্ডামি করে পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন কংগ্রেস এমপিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
