|
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ ![]() মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়কে পাহাড়ে সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এই বিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে তুলছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এসময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং স্টুডেন্ট অফ দা ইয়ার শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে জোন অধিনায়ক শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
