ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2026, 7:57 PM

বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান

বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাউফলের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের কোনো বিকল্প নেই। এজন্য নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তিনি আরও বলেন, কৃষিনির্ভরতা বাড়িয়ে নিজস্ব জমিতে ফলমূল ও বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। এতে ভেজাল খাবারের ঝুঁকি কমবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status