|
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ূন কবির জানান, উপজেলার ৮৩ টি' সমবায় সমিতি'র মধ্যে ৮১টি' সমিতি'র প্রতিনিধিরা ভোট প্রদান করেন। নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ ( ছাতা) প্রতিকে-৪৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল খালেক ( চেয়ার) প্রতিকে-৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে ৩ নম্বর ব্লকে ১জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দু'প্রার্থীর মধ্যে মোঃ রেজাউল করিম- ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী ইকবাল হোসেন ( তালাচাবি) প্রতিকে ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভোট গননাকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ আমির হোসেন। এদিকে প্রানকৃষ্ণ দাশ পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়ার তিনি সকল সমিতির সভাপতি-সম্পাদক,প্রতিনিধি ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি, গনমাধ্যম কর্মিসহ বিভন্ন শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
