|
চাঁদপুরের মুসলিম তরুণীর বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হয়ে খাগড়াছড়িতে বিয়ে, সম্প্রীতির ভিন্ন চিত্র
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদপুরের মুসলিম তরুণীর বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হয়ে খাগড়াছড়িতে বিয়ে, সম্প্রীতির ভিন্ন চিত্র মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা এই সম্পর্কের জেরে তরুণী নিজ এলাকা ছেড়ে খাগড়াছড়িতে গিয়ে বিয়ে করেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার দক্ষিণ বালিয়া এলাকার নুরুন্নাহার নামে ওই তরুণীর সঙ্গে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লাব্রেঅং মারমার পরিচয় হয় মোবাইল ফোনে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ![]() চাঁদপুরের মুসলিম তরুণীর বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হয়ে খাগড়াছড়িতে বিয়ে, সম্প্রীতির ভিন্ন চিত্র লাব্রেঅং মারমা পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক এবং ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। জানা গেছে, তার প্রথম স্ত্রীও বিষয়টি মেনে নিয়েছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতা ও পারস্পরিক বোঝাপড়ার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিন্ন মত প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক স্থিতি এবং আইনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
