ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত
কুড়িগ্রামের হাওয়া আক্তার সন্তান জন্মদিয়ে ৩ দিন পর দিলেন এসএসসি পরীক্ষা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 5:16 PM

কুড়িগ্রামের হাওয়া আক্তার সন্তান জন্মদিয়ে ৩ দিন পর দিলেন এসএসসি পরীক্ষা

কুড়িগ্রামের হাওয়া আক্তার সন্তান জন্মদিয়ে ৩ দিন পর দিলেন এসএসসি পরীক্ষা

অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের হযরত আলীর মেয়ে হাওয়া আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী।  সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত ১৮ এপ্রিল কন্যা সন্তান জন্ম দিয়ে ৩ দিন পর গতকাল এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দিয়েছেন।

জানা যায়, হাওয়া আক্তার তার শারীরিক দূর্বলতা থাকা সত্বেও নবজাতক সন্তানকে পরিবারের সদস্যদের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহন করেন। 

এদিকে, নবজাতক শিশুকে নিয়ে পরিবারের এক সদস্য পরীক্ষাকেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। ফলে একদিকে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন—দুটোই চালাতে হয়েছে হাওয়া আক্তারকে।

স্থানীয়রা জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা দিয়েছে।

কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা বলেন, “আমাদের কেন্দ্রে প্রায় ১১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে একজন পরীক্ষার্থী মাত্র তিনদিন আগে সিজারিয়ান অপারেশনের পরও পরীক্ষায় অংশ নিয়েছে—যা তার অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status