ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 5:09 PM

জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী

জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী

দেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বাধা আসতে দেবে না সরকার বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে শিল্প-কারখানাগুলোকে পাম্প থেকে তেল সরবরাহের ব্যবস্থা করা হবে।

বুধবার (২২এপ্রিল) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শিল্প মালিক, সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এই খাতের উৎপাদন ও রপ্তানিতে কোনো ধরনের হুমকি বা প্রতিবন্ধকতা তৈরি হোক—তা সরকার চায় না। তাই শিল্পকারখানাগুলো সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী

জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, চলমান জ্বালানি সংকটের প্রভাব যাতে শিল্প খাতে না পড়ে, সে জন্য সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন এবং জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সরকারের এ আশ্বাসে জ্বালানি সংকটে ধাক্কা খাওয়া শিল্পখাতে দ্রুত স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status