ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে বাড়ছে হাম রোগী, চার মাসে হাসপাতালে ভর্তি ৩৩৮
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 April, 2026, 4:59 PM

গাজীপুরে বাড়ছে হাম রোগী, চার মাসে হাসপাতালে ভর্তি ৩৩৮

গাজীপুরে বাড়ছে হাম রোগী, চার মাসে হাসপাতালে ভর্তি ৩৩৮

বর্তমানে চিকিৎসাধীন ৪৫ জন, নতুন করে ২৪ ঘণ্টায় ভর্তি ১৭।

গাজীপুরে হাম রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এতে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট ৩৩৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ২৯৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গাজীপুরে বাড়ছে হাম রোগী, চার মাসে হাসপাতালে ভর্তি ৩৩৮

গাজীপুরে বাড়ছে হাম রোগী, চার মাসে হাসপাতালে ভর্তি ৩৩৮

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং জ্বর, শরীরে ফুসকুড়ি বা হাম–সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বাড়ানো গেলে হাম রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status