|
পরাজয় স্বীকার করে যা বললেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() পরাজয় স্বীকার করে যা বললেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী তিনি এ সময় পরাজয় স্বীকার করে বলেন, ‘হামাসের ওপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি’। এদিকেও ইসরাইলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। প্রসঙ্গত, গত বুধবার হামাস এবং দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয়। রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ বন্দিকে মুক্তি দেবে। বিপরীতে ইসরাইলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় বর্বর ইসরাইল গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও নেতানিয়াহুর সরকার এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি। সূত্র: তাসনিম
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
