ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
দলিল লেখক সমিতির ৭ দফা দাবী আদায়ের প্রস্তুতি সভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 18 January, 2025, 8:13 PM
সর্বশেষ আপডেট: Saturday, 18 January, 2025, 8:39 PM

দলিল লেখক সমিতির ৭ দফা দাবী আদায়ের প্রস্তুতি সভা

দলিল লেখক সমিতির ৭ দফা দাবী আদায়ের প্রস্তুতি সভা

দলিল লেখক সমিতির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আগামি ৮ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ উপলক্ষ্যে সংগঠনের নেতা হাজী মোঃ রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় দলিল লেখকদের দীর্ঘদিনের ৭দফা দাবী উত্থাপিত হয়, সভা থেকে দলিল লেখকদের ৭দফা বর্তমান অন্তবর্তিকালীন সরকারকে দাবী পুরনের আহবান জানানো হয়। দাবী সমূহ লিখিতভাবে পেশ করেন সংগঠনের মহাসচিব এম.এ.রশিদ।

দাবী সমূহ হলো- 
১, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখদের পেশাচ্যুত করা যাবে না। ২, সাবেক আইন মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রæতি দলিল প্রতি সম্মানি ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। ৩, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৪, থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৫, যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত দলিল লেখা মুসাবিদাকারক হিসাবে দলিল লেখদের আসামী করা যাবে না। ৬, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৭, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

উক্ত সভা থেকে আগামী ফেব্রুয়ারী ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখকদের সমাবেশে তাদের দাবী আদায়ের লক্ষ্যে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানান। 

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কে এস হোসেন টমাস, এম এ তাহের, গোলাম মোস্তফা, নুরুল হক, আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, মোস্তাফিজুর রহমান মল্লিক, বিএম হামিনুর রহমান, সাখাওয়াত হোসেন, মোঃ সেলিম, মেজাম্মেল হক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status