|
ঢাকায় নিরাপদে অবতরণ করেছে বিমানের বিলম্বিত ফ্লাইট
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকায় নিরাপদে অবতরণ করেছে বিমানের বিলম্বিত ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখার বিষয়ে নিজেদের সর্বোচ্চ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
