ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ঘাটাইলে বনের জমি উদ্ধারের সময় মাইকিং করে কর্মকর্তা কর্মচারীদের আটক করে মারধর
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
প্রকাশ: Friday, 31 January, 2025, 10:07 PM

ঘাটাইলে বনের জমি উদ্ধারের সময় মাইকিং করে কর্মকর্তা কর্মচারীদের আটক করে মারধর

ঘাটাইলে বনের জমি উদ্ধারের সময় মাইকিং করে কর্মকর্তা কর্মচারীদের আটক করে মারধর

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর থেকে ২৫ কিঃমিঃ দূরে ধলাপাড়া ইউনিয়নের আষাড়িয়া চালা অবৈধ দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন ৯ বন কর্মকর্তা। বৃস্পতিবার(৩০ জানুয়ারী) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। মসজিদে মাইকিং করে বন কর্মকর্তাদের মাদ্রসার ভিতরে আটক করে নির্যাতন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার সহ আইন শৃংখলা  রক্ষাকারী বাহিনী গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সংঘর্ষে গুরুত্বর আহত চার বন কর্মকর্তা-কর্মচারীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বন কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন।ধলাপাড়া সদর বিট অফিসার আঃ কুদ্দুছ, ফরেস্ট গার্ড আশরাফুল ইসলাম, মাসুদ এবং শরিফ মিয়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ফরেস্ট গার্ড জাহাঙ্গীর, গালিভ, আবু বকর ও মালি হান্নান।
 ঘাটাইল ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ ওয়াদুদুর রহমান ও এলাকাবাসী জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলা আষাঢ়িয়া চালা, দিঘুলিয়া চালা বনবিভাগের জায়গায় নতুন ভবনের নির্মাণ কাজ চলাকালে ধলাপাড়া সদর বন বিট কর্মকর্তা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বন বিভাগের ৯ স্টাফ নির্মাণ কাজ বন্ধের জন্য যান। সে সময় গ্রামবাসী মাইকে ঘোষণা দিলে এলাকার মানুষ একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে। 
আশারিয়া চালা এলাকার বাসিন্দা ব্যবসায়ী রুহুল আমিন বলেন, মাদিনাতুল উলুম রহমানিয়া নামক একটি মাদ্রাসা বন বিভাগের মৌখিক অনুমতি নিয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করেন। বৃহস্পতিবার নির্মাণাধীন সেই ভবন উচ্ছেদ করতে গিয়ে মাদ্রাসার কয়েকজন ছাত্রকে মারধর করেন বন বিভাগের লোকজন এজন্য জনরোষের শিকার হন তারা।
ধলাপাড়া  রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান জানান বন বিভাগের দায়িত্ব বনের জায়গা উদ্ধার করা  মানব সম্পদ বন থাকুক আমারা চাই। বিতর্কিত জায়গায় ধর্মকে ব্যবহার করা ঠিক না। বুঝিয়ে নেওয়া যেতো কিন্তু এ ভাবে কর্মকর্তা কর্মচারী আটক করা ঠিক হয়নি।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ( ওসি) রকিবুল ইসলাম বলেন ঘাটাইল থানাধীন আষাঢ়িয়া চালা বন বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারীর সাথে স্থানীয় জন সাধারণের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status