|
কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীর হাত থেকে পুত্রকে বাঁচাতে পিতার সংবাদ সম্মেলন
এম এ আজিজ কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীর হাত থেকে পুত্রকে বাঁচাতে পিতার সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, মামুন মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতী, চাঁদাবাজী, অস্ত্রসহ বিভিন্ন মামলা থাকার পরেও বিএনপির নাম ভাংঙ্গিয়ে মাদকের রাজত্ব করে আসছে বহুদিন ধরে। এলাকার সাধারণ মানুষ তার মাদক ও অস্ত্র বাহিনীর কাছে জিম্মি। আমার ছেলে মো: মুখলেছ একজন মানসিকভাবে প্রতিবন্ধি। মামুন আমার ছেলেকে চাকরি দিবে এই কথা বলে নিয়ে গিয়ে তার হাতে একটি অস্ত্র দিয়ে ছবি তুলে সেই ছবিটি ফেইজবুকে ছেড়ে দিবে বলে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে দিনের পর দিন জোড় পূর্বক মাদক ব্যবসা করাচ্ছে। ভুক্তভোগী আরোও বলেন, গত ১৫ দিন আগে আমার ছেলের নাম্বারে অনেক বার ফোন দেওয়ার পরেও কোন খোঁজ খবর না পেয়ে মামুনের সাথে যোগাযোগ করলে মামুন বলে আমার ছেলে জেলে আছে। কিন্তু কি কারণে জেলে আছে, আমি জানিনা। আগেও একবার আমার ছেলে জেলে গিয়েছিল। মামুন এই জামিনে এনেছে। তারপর আমি একাধিক বার মামুনকে বারণ করি, আমার ছেলেকে দিয়ে যেন এসব কাজ না করায়। কিন্তু এ কথা বলায় মামুন ক্ষিপ্ত হয়ে আমার বাম হাতের উপরের অংশে ধারালো অস্ত্র দিয়ে কুব মেরে মারাত্মক জখম করে। আমি এবং আমার পরিবার মামুন, হাবিব, রায়হান, অমিমদের ভয়ে আতংকে জীবন যাপন করছি। যে কোন সময় আমাকে এবং আমার পরিবারের লোকদেরকে বড় ধরণের ক্ষতি করতে পারে। মামুনের জিম্মি দশা থেকে আমার প্রতিবন্ধি ছেলেকে ফিরিয়ে সাধারণ জীবন যাপন করার জন্য প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
